যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের কমিটি স্থগিত - জনবার্তা
ঢাকা, শুক্রবার, ২২শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের কমিটি স্থগিত

জনবার্তা প্রতিবেদন
অক্টোবর ১৫, ২০২৩ ২:১৭ অপরাহ্ণ
Link Copied!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) ছাত্রলীগের কমিটি স্থগিত করা হয়েছে। শনিবার (১৪ অক্টোবর) আওয়ামী লীগের উন্নয়ন ও শান্তি সমাবেশকারীদের ওপর সভাপতির অনুসারীদের হামলার ঘটনায় কমিটি স্থগিত করা হয়।

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান এক বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটি স্থগিত করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে সংগঠিত অনাকাঙ্খিত ঘটনার প্রেক্ষিতে সংগঠনবিরোধী, শৃঙ্খলা-পরিপন্থী ও সংগঠনের মর্যাদা ক্ষুন্ন হয় এমন কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ ছাত্রলীগ, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটি স্থগিত করা হলো। একই সঙ্গে কেন পরবর্তী সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তা যথোপযুক্ত লিখিত জবাব আগামী সাত দিনের মধ্যে বাংলাদেশ ছাত্রলীগের দফতর সেলে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হলো।