কুষ্টিয়ায় সাংবাদিকের মাথা ফাটাল দুর্বৃত্তরা - জনবার্তা
ঢাকা, শুক্রবার, ২২শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুষ্টিয়ায় সাংবাদিকের মাথা ফাটাল দুর্বৃত্তরা

জনবার্তা প্রতিবেদন
অক্টোবর ৭, ২০২৩ ৪:৪৯ অপরাহ্ণ
Link Copied!

কুষ্টিয়ায় আরটিভির স্টাফ রিপোর্টার শেখ হাসান বেলালের ওপর লোহার রড দিয়ে অতর্কিত হামলা চালিয়েছে ৭/৮ জন দুর্বৃত্ত। শনিবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে কুষ্টিয়া শহরের নিশান মোড় এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হয়েছেন তিনি। তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতদের স্বজনরা বলেন, ৭/৮ জন দুর্বৃত্ত লোহার রড দিয়ে সাংবাদিক বেলালকে মারপিট করেছে। এতে তিনি গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান জানান, আহত সাংবাদিক বেলাল হামলাকারীদের একজন শনাক্ত করতে পেরেছেন। তবে কী কারণে তার ওপর হামলা হয়েছে তা বলতে পারেনি তিনি।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা. আরিফুল ইসলাম বলেন, সাংবাদিকের মাথায় ৪টি শেলায় দেওয়া হয়েছে। তিনি আমাদের অবজারভেশনে আছেন।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ হাসপাতালে সাংবাদিক বেলালকে দেখতে যান। তিনি বলেন অপরাধী যেই হোক দ্রুত আইনের আওতায় আনা হবে।

এদিকে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব ও সাধারণ সম্পাদক সোহেল রানা। সেইসঙ্গে হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার আহ্বান জানান তারা।