দুই আসনে উপনির্বাচন ৫ নভেম্বর - জনবার্তা
ঢাকা, শুক্রবার, ২২শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

দুই আসনে উপনির্বাচন ৫ নভেম্বর

জনবার্তা প্রতিবেদন
অক্টোবর ৩, ২০২৩ ৩:০০ অপরাহ্ণ
Link Copied!

সংসদ সদস্যের মৃত্যুতে শূন্য হওয়া লক্ষীপুর-৩ ও ব্রাক্ষণবাড়িয়া-২ আসনের উপনির্বাচনে আগামী ৫ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (৩ অক্টোবর) নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম একথা জানিয়েছেন।

এর আগে দুইজন সংসদ সদস্যের মৃত্যুতে দুটি আসন শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়। পরে এই দুই আসনে ভোট হবে কি না তা নিয়ে আজ বৈঠক করে নির্বাচন কমিশন। সেখানে এই সিদ্ধান্ত হয়।

গত ৩০ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য আব্দুস সাত্তার এবং লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য এম শাহজাহান কামাল মারা যান। এতে একাদশ জাতীয় সংসদের মেয়াদের একদম শেষ পর্যায়ে এসে শূন্য হয় দুটি আসন।

সংবিধান অনুযায়ী, জাতীয় সংসদের কোনো আসন শূন্য হওয়ার পরবর্তী নব্বই দিনের মধ্যে নির্বাচন কমিশনকে উপনির্বাচন সম্পন্ন করতে হয়। ৩০ সেপ্টেম্বর আসন শূন্য হওয়ার তারিখ হিসেবে এই দুই আসনে উপ-নির্বাচন সম্পন্ন করতে হবে ২৮ ডিসেম্বরের মধ্যে।

এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় গণনা শুরু হবে আগামী ২ নভেম্বর। এদিন আসনভিত্তিক ৩০০ সংসদীয় আসনগুলোর ভোটার তালিকাও প্রকাশ করা হবে। আর এর পরবর্তী এক সপ্তাহের মধ্যেই ঘোষণা করা হতে পারে নির্বাচনের তফসিল।