চুয়াডাঙ্গায় জামায়াতের উপজেলা আমির গ্রেফতার - জনবার্তা
ঢাকা, বৃহস্পতিবার, ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চুয়াডাঙ্গায় জামায়াতের উপজেলা আমির গ্রেফতার

জনবার্তা প্রতিবেদন
সেপ্টেম্বর ১৩, ২০২৩ ৩:১৩ অপরাহ্ণ
Link Copied!

চুয়াডাঙ্গায় নাশকতার মামলায় আলমডাঙ্গা উপজেলা জামায়াতের আমির সেলিম রেজাকে (৬১) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) রাত সাড়ে আটটার দিকে আলমডাঙ্গা হাটবোয়ালিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতার সেলিম রেজা হাটবোয়ালিয়া গ্রামের মৃত মহিউদ্দিনের ছেলে।

ওসি বিপ্লব কুমার নাথ জানান, নাশকতার মামলায় জামায়াতের আলমডাঙ্গা উপজেলা আমির সেলিম রেজাকে গ্রেফতার করা হয়েছে। বুধবার তাকে আদালতে সোপর্দ করা হবে।