কুষ্টিয়ায় ডেঙ্গুতে প্রাণ গেল শিশুর - জনবার্তা
ঢাকা, বৃহস্পতিবার, ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুষ্টিয়ায় ডেঙ্গুতে প্রাণ গেল শিশুর

জনবার্তা প্রতিবেদন
সেপ্টেম্বর ৮, ২০২৩ ৫:৫৯ অপরাহ্ণ
Link Copied!

কুষ্টিয়ায় ডেঙ্গু আক্রান্ত হয়ে তানহা নামের ৬ বছরের এক শিশু কন্যার মৃত্যু হয়েছে।

শুক্রবার সকালে কুষ্টিয়ার মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডেঙ্গু ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।

শিশু তানহা পাশ্ববর্তী দৌলতপুর উপজেলার ছাতারপাড়ার গ্রামের কৃষক মকলেছুর রহমানের কন্যা।

হাসপাতালে কান্নরত তানহার বাবা মোকলেছ জানান, বেশ কয়েকদিন আগে তার মেয়ের জ্বর হয়, সেসময় স্থানীয় চিকিৎস দ্বারা তাকে চিকিৎসা দেওয়া হয়। কিন্তু তাতে জ্বর না কমায় তাকে বৃহস্পতিবার দুপুরে মিরপুর হাসপাতালে নেয়া হয়।

মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কমকর্তা জেরিন সুলতানা বলেন, গতকাল দুপুরে প্রচন্ড জ্বর নিয়ে শিশুটি হাসপাতালে ভর্তি হয়। পরীক্ষা করে শিশুটি ডেঙ্গু আক্রান্ত বলে নিশ্চিৎ হওয়া যায়। আজ (শুক্রবার) শিশু তানহার শারিরিক অবস্থার অবনতি হলে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার করা হয়। পরে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়ার পথে শিশুটির মৃত্যু হয়।