নগরীতে বিশেষ অভিযান চালিয়ে অন লাইনে জুয়া খেলার অভিযোগে ৭ জনকে গ্রেফতার করে লবণচরা থানা পুলিশ।
শনিবার কেএমপি প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত শুক্রবার রাতে লবণচরা থানার মোহাম্মনগর জনৈক রাজা সাহেবের মিলের পাশে মোবাইল ফোন ব্যবহার করে অনলাইন জুয়া খেলার সময় বাগেরহাটের মোরেলগঞ্জের ফুলহাতা কালিবাড়ি গ্রামের মিন্টু শেখ (৩৮), কয়রার ঘুগরাকাঠি গ্রামের শহিদ হোসেন (৩০), একই থানার নারায়ণপুর গ্রামের রজব আলীর ছেলে আজিজুর রহমান (৫০) ও কয়রার ঘুগরাকাঠি গ্রামের রায়হানকে (২৩) গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে লবণচরা থানার নন এফআইআর নং-১৪২/ ধারা-৯৫ কেএমপি অর্ডিন্যান্স দাখিল করা হয়েছে।
অপর একটি ঘটনায় গত শুক্রবার রাতে লবণচরা পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে মোহাম্মদনগর প্রাথমিক বিদ্যালয়ের পাশে মোবাইল ফোন ব্যবহার করে অনলাইন জুয়া খেলার সময় লবণচরা থানার মোহাম্মাদনগর হাজীবাড়ি এলাকার জায়েদ বিন মনির (২৭), একই এলাকার নাজমুল হাওলাদার (২২) ও গোপালগঞ্জের টুঙ্গীপাড়া থানার বর্নি গ্রামের মুরছালিন শেখকে (২৬) গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে লবণচরা থানায় কেএমপি অর্ডিন্যান্স দাখিল করা হয়েছে।
