নতুন অর্থসচিব খায়রুজ্জামান - জনবার্তা
ঢাকা, বুধবার, ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নতুন অর্থসচিব খায়রুজ্জামান

জনবার্তা প্রতিবেদন
আগস্ট ২৪, ২০২৩ ২:২৯ পূর্বাহ্ণ
Link Copied!

অর্থসচিব হিসেবে নিয়োগ পেয়েছেন জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের সচিব ড. মো. খায়রুজ্জামান মজুমদার।

বুধবার (২৩ আগস্ট) তাকে এ নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

আগামী ২৮ আগস্ট থেকে তার এ নিয়োগ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।

অন্যদিকে, অর্থ বিভাগের সিনিয়র সচিব ফাতিমা ইয়াসমিনকে গত জুন মাসে ভাইস প্রেসিডেন্ট নিয়োগ দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। তিনি এখন সেখানে যোগ দেবেন। এজন্য তিনি চাকরি থেকে স্বেচ্ছায় অবসর নিচ্ছেন। তার ইচ্ছা অনুযায়ী আগামী ২৮ আগস্ট থেকে তাকে ঐচ্ছিক অবসর দিয়ে আরেক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। ফাতিমা ইয়াসমিন দেশের প্রথম নারী অর্থ সচিব।