হাসিনা-কামালদের বিচার নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই: জামায়াত - জনবার্তা
ঢাকা, সোমবার, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

হাসিনা-কামালদের বিচার নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই: জামায়াত

জনবার্তা প্রতিবেদন
নভেম্বর ১৭, ২০২৫ ৩:৫৯ অপরাহ্ণ
Link Copied!

মানবতাবিরোধী অপরাধ মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

আজ সোমবার (১৭ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ রায় ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ বার্তা দেয় সংগঠনটি।

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, এই বিচারে প্রশ্ন তোলার সুযোগ নেই। এটি নিরপেক্ষ হয়েছে এবং আন্তর্জাতিক মানের হয়েছে।

তিনি আরও বলেন, আজ বাংলাদেশের বিচারের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন। মানবতাবিরোধী অপরাধীদের বিচার জনগণের দাবি ছিল, যা আজ ট্রাইব্যুনালের রায়ের মধ্য দিয়ে আংশিক হলেও পূর্ণ হয়েছে।

গোলাম পরওয়ার আরও বলেন, কোনো একজন সরকারের প্রধানের সর্বোচ্চ সাজা, যা দেশের ইতিহাসের প্রথম, এটা স্মরণীয় হয়ে থাকবে।