আশুলিয়ায় পুড়িয়ে ফেলা আব্দুলের মরদেহ তুলে পরিবারকে দেয়ার নির্দেশ - জনবার্তা
ঢাকা, সোমবার, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আশুলিয়ায় পুড়িয়ে ফেলা আব্দুলের মরদেহ তুলে পরিবারকে দেয়ার নির্দেশ

জনবার্তা প্রতিবেদন
নভেম্বর ১৬, ২০২৫ ১:৪৭ অপরাহ্ণ
Link Copied!

জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ হত্যা মামলায় ১৪ তম দিনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। এদিন বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ দুইজন সাক্ষ্য দেন।

এদিন আশুলিয়ায় ছয় মরদেহ পোড়ানোর ঘটনায় ডিএনএ পরীক্ষায় শনাক্ত হওয়া আব্দুলের মরদেহ কবর থেকে তুলে তার পরিবারকে বুঝিয়ে দেয়ার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল-২। একইসঙ্গে শহীদের তালিকায় তার নাম ওঠানোর নির্দেশও দেয়া হয়েছে।

এদিকে, ট্রাইব্যুনাল-১ এ রাজধানীর কল্যাণপুরে জাহাজবাড়ীতে জঙ্গিবিরোধী অভিযানের নামে ৯ জনকে গুলি করে হত্যার ঘটনায় ২২ জানুয়ারির মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের সময় দিয়েছেন ট্রাইব্যুনাল-১।

জুলাই মানবতাবিরোধী অপরাধের অভিযোগে এদিন সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে ট্রাইব্যুনালে আনা হয়। তার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদনও ২২ জানুয়ারির মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।