যশোরে ২ আওয়ামী লীগ নেতা আটক - জনবার্তা
ঢাকা, সোমবার, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

যশোরে ২ আওয়ামী লীগ নেতা আটক

জনবার্তা প্রতিবেদন
নভেম্বর ৯, ২০২৫ ২:০৫ অপরাহ্ণ
Link Copied!

যশোর সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম ফুল ও জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ওরফে ঢোল রফিককে আটক করা হয়েছে।

শনিবার (৮ নভেম্বর) রাত ১১টার দিকে যশোরে পুলিশের সাইবার ক্রাইম ইউনিটের বিশেষ টিমের পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে তাদের আটক করে।

কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত বিষয়টি নিশ্চিত করেছেন।

ডিবির ওসি মঞ্জুরুল হক ভুঞা জানান, রফিকুল ইসলাম ফুলের বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। শনিবার রাত ১০টার দিকে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করে।

অন্যদিকে, কোতোয়ালি থানার পুলিশের চৌকস কর্মকর্তা এসআই দেবাশীষ হালদারের নেতৃত্বে একটি টিম বিমান অফিস মোড় থেকে রাত ১১টার দিকে আটক করেন রফিকুল ইসলাম ওরফে ঢোল রফিককে। আটক ঢোলের বিরুদ্ধে চাঁদাবাজি টেন্ডারবাজি দাঙ্গা হাঙ্গামাসহ প্রায় ডজন মামলা রয়েছে।

কোতোয়ালি থানার ওসি আবুল হাসনাত বলেন, দুজনকেই বর্তমানে থানা হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।