৪৩তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৯৮৪১ - জনবার্তা
ঢাকা, বুধবার, ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

৪৩তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৯৮৪১

জনবার্তা প্রতিবেদন
আগস্ট ২০, ২০২৩ ৫:০৬ অপরাহ্ণ
Link Copied!

৪৩তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করেছি বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। লিখিত পরীক্ষা উত্তীর্ণ হয়েছে ৯ হাজার ৮৪১ জন।

রোববার (২০ আগস্ট) পিএসসি এ ফল প্রকাশ করছে।

এর আগে, গত ২৪ জুলাই (রোববার) ৪৩তম বিসিএসের বিষয়ভিত্তিক লিখিত পরীক্ষা হয়। পরীক্ষা চলে ৩১ জুলাই পর্যন্ত। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) মোট ১৫ হাজার ২২৯ জন প্রার্থীকে এই লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য সাময়িকভাবে যোগ্য ঘোষণা করে।

পিএসসি এক বিজ্ঞপ্তিতে জানায়, এবার লিখিত পরীক্ষায় ১৫ হাজার ২২৯ প্রার্থীর মধ্যে ১ হাজার ৫৫৮ জন অনুপস্থিত ছিলেন। পরীক্ষায় উপস্থিতির হার ৮৯ দশমিক ৭৭ শতাংশ।

পিএসসি সূত্র জানায়, লিখিত পরীক্ষা ঢাকা এবং ঢাকার বাইরে চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহে একযোগে ১৫টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। আবশ্যিক বিষয়ের এ পরীক্ষা চলে ৩১ জুলাই পর্যন্ত।

চলতি বছরের ২০ জানুয়ারি ৪৩তম বিসিএসের প্রিলিমিনারির ফল প্রকাশ করা হয়। ৪৩তম বিসিএসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রশাসন ক্যাডারে ৩০০ জন, পুলিশ ক্যাডারে ১০০, পররাষ্ট্র ক্যাডারে ২৫, শিক্ষা ক্যাডারে ৮৪৩, অডিটে ৩৫, তথ্যে ২২, ট্যাক্সে ১৯, কাস্টমসে ১৪ ও সমবায়ে ১৯ জন নিয়োগ দেওয়া হবে।