গাইবান্ধায় গরু চোর সন্দেহে ৩ জনকে পিটিয়ে হত্যা - জনবার্তা
ঢাকা, সোমবার, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

গাইবান্ধায় গরু চোর সন্দেহে ৩ জনকে পিটিয়ে হত্যা

জনবার্তা প্রতিবেদন
নভেম্বর ২, ২০২৫ ১২:৩০ অপরাহ্ণ
Link Copied!

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় গরু চুরির অভিযোগে গণপিটুনিতে ৩ জনের মৃত্যু হয়েছে।

রোববার (২ নভেম্বর) সকালে উপজেলার কাটাবাড়ী ইউপি চেয়ারম্যান জোবায়ের হাসান মো. শফিক মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে শনিবার (১ নভেম্বর) রাতে উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের নাসিরাবাদ গ্রামে এ ঘটনাটি ঘটে।

নিহতরা সবাই বগুড়ার শিবগঞ্জ উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।

এলাকাবাসী জানায়, শনিবার রাত প্রায় আড়াইটার দিকে নাসিরাবাদ গ্রামের এক ব্যক্তির গোয়ালঘর থেকে ৩ ট গরু চুরি করে নিয়ে যাচ্ছিল ওই ৩ জন। বিষয়টি টের পেয়ে এলাকাবাসী ধাওয়া করলে তারা প্রাণ বাঁচাতে রাস্তার পাশের একটি পুকুরে লাফ দেয়। পরে স্থানীয়রা তাদের ধরে বেধড়ক মারধর করে। এতে ঘটনাস্থলেই ২ জন মারা যান। আরেকজনকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, নিহতদের মরদেহ বর্তমানে গোবিন্দগঞ্জ থানায় রাখা হয়েছে। নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। তাদের পরিচয় নিশ্চিত হওয়ার পর ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।