পিরোজপুরে চা দোকানিকে কুপিয়ে হত্যা - জনবার্তা
ঢাকা, সোমবার, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পিরোজপুরে চা দোকানিকে কুপিয়ে হত্যা

জনবার্তা প্রতিবেদন
অক্টোবর ২০, ২০২৫ ২:০৫ অপরাহ্ণ
Link Copied!

পিরোজপুরের মঠবাড়িয়ায় আলম হাওলাদার (৭০) নামের এক চা দোকানিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রোববার (১৯ অক্টোবর) রাতে আলম হাওলাদার তার চায়ের দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার পথে দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে।

মঠবাড়িয়া থানার তদন্ত কর্মকর্তা আব্দুল হালিম বিষয়টি নিশ্চিত করেছেন।

আলম হাওলাদার উপজেলার মিরুখালী ইউনিয়নের বড় শৌলা গ্রামের মৃত হাকিম হাওলাদারের ছেলে।

মঠবাড়িয়া থানা ও পরিবার সূত্রে জানাগেছে, রোববার রাতে আলম হাওলাদার তার চায়ের দোকান বন্ধ করে বাড়ি যাচ্ছিলেন। পথে দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় পুলিশ রাতেই ৩ জনকে আটক করেছে। স্থানীয়দের ধারণা, দোকানের বকেয়া পাওনা টাকা চাওয়ায় মাদকাসক্তরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।

নিহতের ছোট ছেলে সরোয়ার হাওলাদার বলেন, পাওনা টাকা চাওয়ার জন্য বাবাকে মেরে ফেলা হয়েছে। ঘটনার দিন দোকান থেকে বাড়ি ফেরার পথে তাকে কুপিয়ে হত্যা করা হয়। বকেয়া টাকা নিয়ে আমার সামনে বসে অনেক দিন ঝগড়া হয়েছে। গতকাল বড় শৌলা এলাকার সোনা উদ্দিন এর বাড়ির সামনে রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। আমি বাবার হত্যার বিচার চাই।

মঠবাড়িয়া থানার তদন্ত কর্মকর্তা আব্দুল হালিম বলেন, এ বিষয়ে তিনজনকে আটক করা হয়েছে। মঠবাড়িয়া থানায় একটি মামলা দায়ের হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ পিরোজপুর মর্গে পাঠানো হয়েছে।