নগরীর রূপসা থানার মাস্টারপাড়া এলাকা হতে বৃহস্পতিবার রাতে অস্ত্রসহ দুই যুবককে আটক করেছে থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে পিস্তল, গুলি, ম্যাগাজিন ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন নগরীর চানমারি ৩য় লেন, মাজার গলি এলাকার মৃত: জাহিদুল ইসলাম বুলু’র ছেলে জনি মোল্যা (২০) এবং চাঁনমারি বাজার এলাকার মোঃ আবু ছালেহ স্বপনের ছেলে মোঃ সাব্বির (২২)।
কেএমপি’র এক প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ১০টার দিকে খুলনা থানাধীন চাঁনমারী এ্যাপ্রোচ রোডস্থ চাঁনমারী বাজার এলাকা থেকে তাদেরেক আটক করা হয়। এ সময় তাদের দেহ তল্লাশি করে একটি সচল পিস্তল, একটি ম্যাগজিন, তিন রাউন্ড গুলি এবং একটি রেজিস্ট্রেশন বিহীন Apache মোটরসাইকেল উদ্ধার করা হয়।
আটক জনি মোল্যার বিরুদ্ধে ইতিপূর্বে একটি হত্যা মামলা এবং একটি অন্যান্য ধারায় মামলা রুজু রয়েছে। তাদের বিরুদ্ধে অস্ত্র সংক্রান্তে খুলনা থানার মামলা নং-২৫, তারিখ-১২/০৮/২০২৩, ধারা- The Arms Act, 1878 এর 19A রুজু করা হয়েছে।
