আ.লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল গ্রেফতার - জনবার্তা
ঢাকা, মঙ্গলবার, ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আ.লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল গ্রেফতার

জনবার্তা প্রতিবেদন
অক্টোবর ৫, ২০২৫ ৫:০২ অপরাহ্ণ
Link Copied!

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য বি এম মোজাম্মেল হককে গ্রেফতার করেছে পুলিশ।

আজ রোববার (৫ অক্টোবর) বিকেলে রাজধানীর নিকেতন এলাকা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বিষয়টি নিশ্চিত করেছে ডিএমপির মিডিয়া বিভাগ।

ডিএমপির মিডিয়া বিভাগ জানায়, বিএম মোজাম্মেল ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে আত্মগোপনে ছিলেন। তথ্য পেয়ে ঢাকা নিকেতনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

তার বিরুদ্ধে নিজ এলাকায় জুলাই আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হামলায় নেতৃত্ব দেওয়ার অভিযোগ রয়েছে। তার ব্যাপারে বিস্তারিত পরে জানানো হবে বলে জানিয়েছে ডিএমপি।

ছাত্রলীগের রাজনীতি থেকে উঠে আসা বি এম মোজাম্মেল ২০০৮ সালের ২৯ ডিসেম্বর এবং ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। তবে ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে তিনি মনোনয়ন পাননি। যদিও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পদে বহাল ছিলেন।