সাতক্ষীরায় ছাত্রলীগ কর্মীকে আটক করে পুলিশে সোপর্দ করল ছাত্রদল - জনবার্তা
ঢাকা, সোমবার, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সাতক্ষীরায় ছাত্রলীগ কর্মীকে আটক করে পুলিশে সোপর্দ করল ছাত্রদল

জনবার্তা প্রতিবেদন
সেপ্টেম্বর ২৭, ২০২৫ ২:৪৬ অপরাহ্ণ
Link Copied!

সাতক্ষীরায় এক ব্যতিক্রমী রাজনৈতিক ঘটনা ঘটেছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে কটূক্তি করার অভিযোগে ছাত্রলীগের এক কর্মীকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে ছাত্রদল।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাতে সদর উপজেলার শিবপুর ইউনিয়নের খানপুর এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় ছাত্রদল কর্মী ও এলাকাবাসীর সহায়তায় রাসেল নামে ওই ছাত্রলীগ কর্মীকে আটক করা হয়। তিনি শিবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আক্তারুজ্জামানের ছেলে।

অভিযোগ রয়েছে, রাসেল সামাজিক পরিসরে বিএনপি নেতাদের নিয়ে অশালীন মন্তব্য ও কটূক্তি করেছেন। এ খবর পেয়ে ছাত্রদল কর্মীরা তাকে আটক করে থানায় সোপর্দ করে।

সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা মো. মহসিন আলম বলেন, ‘আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমান সম্পর্কে অশালীন মন্তব্যের প্রমাণ পাওয়ায় আমরা তাকে প্রশাসনের হাতে তুলে দিয়েছি। আইন সবার জন্য সমান হওয়া উচিত। আমরা চাই, এর সুষ্ঠু তদন্ত হোক।’

এ বিষয়ে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, আটক রাসেলকে আদালতে পাঠানো হয়েছে।