বিনা অভিজ্ঞতায় ২০০ জনকে চাকরি দেবে প্রাণ গ্রুপ - জনবার্তা
ঢাকা, , |

বিনা অভিজ্ঞতায় ২০০ জনকে চাকরি দেবে প্রাণ গ্রুপ

জনবার্তা প্রতিবেদন
আগস্ট ৪, ২০২৫ ৩:৩২ অপরাহ্ণ
Link Copied!

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান প্রাণ গ্রুপ। ‘অ্যাসিস্ট্যান্ট টেরিটরি সেলস ম্যানেজার (এটিএসএম)’ পদে কর্মী নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ২ সেপ্টেম্বর।

প্রতিষ্ঠানের নাম: প্রাণ গ্রুপ

পদের নাম: অ্যাসিস্ট্যান্ট টেরিটরি সেলস ম্যানেজার (এটিএসএম)

পদ সংখ্যা: ২০০টি

শিক্ষাগত যোগ্যতা: এমবিএ অথবা এমএসসি

অভিজ্ঞতা: প্রযোজ্য নয়

চাকরির ধরন: ফুল টাইম

প্রার্থীর ধরন: পুরুষ

বয়সসীমা: ২৫-৩২ বছর

কর্মস্থল: দেশের যেকোনো স্থান

বেতন: আলোচনা সাপেক্ষে

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা চাকরি সম্পর্কে বিস্তারিত জানতে এবং আবেদন করতে এই লিংকে ক্লিক করুন

আবেদনের সময়সীমা: ২ সেপ্টেম্বর, ২০২৫