রূপায়ন গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন শেষ ১৫ আগস্ট - জনবার্তা
ঢাকা, সোমবার, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

রূপায়ন গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন শেষ ১৫ আগস্ট

জনবার্তা প্রতিবেদন
আগস্ট ২, ২০২৫ ২:৩০ অপরাহ্ণ
Link Copied!

রূপায়ন গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির কাস্টমার সার্ভিস বিভাগ এজিএম/ডিজিএম পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ৩০ জুলাই থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৫ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: রূপায়ন গ্রুপ
পদের নাম: এজিএম/ডিজিএম
বিভাগ: কাস্টমার সার্ভিস
পদসংখ্যা: অনির্ধারিত

শিক্ষাগত যোগ্যতা: সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি
অন্যান্য যোগ্যতা: রিয়েল এস্টেট, কোম্পানির গ্রুপ, ডেভেলপার কাজের দক্ষতা
অভিজ্ঞতা: ১২ থেকে ১৫ বছর

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: শুধু পুরুষ
বয়সসীমা: উল্লেখ নেই

কর্মস্থল: ঢাকা
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: টি/এ, মোবাইল বিল, পারফরম্যান্স বোনাস, দুপুরের খাবারের সুবিধা, প্রতি বছর বেতন পর্যালোচনা, বছরে ২টি উৎসব বোনাস, বিকল্প ছুটি শনিবার এবং কোম্পানির নীতিমালা অনুসারে আরো অন্যান্য সুবিধা পাবেন।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ১৫ আগস্ট ২০২৫