বাগেরহাটে আগ্নেয়াস্ত্রসহ ৫ ডাকাত গ্রেফতার - জনবার্তা
ঢাকা, বুধবার, ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে আগ্নেয়াস্ত্রসহ ৫ ডাকাত গ্রেফতার

জনবার্তা প্রতিবেদন
আগস্ট ১২, ২০২৩ ৫:১৫ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাটে ফকিরহাট উপজেলার কাটাখালী এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে ৫ ডাকাতকে আগ্নেয়াস্ত্র ও ডাকাতি করার মালামালসহ গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার ব্যক্তিরা রাজশাহীর কোল্ড ষ্টোর ও রংপুরের আলোচিত ডাকাতিসহ বিভিন্ন ঘটনার সঙ্গে জড়িত বলে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে।

শনিবার (১২ আগষ্ট) দুপুরে বাগেরহাট পুলিশ সুপার আরিফুল হক এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানান।

গ্রেফতার ব্যক্তিদের কাছ থেকে একটি দেশি লোহার পিস্তল, গুলি, একটি লোহার রড, লোহার চাঁপাতী, লোহার হাতুড়ি, একটি লোহার সেলাই রেঞ্জ, একটি চাকু, একটি প্লাস, হ্যাক্সো ব্লেডের হাতল, একটি গ্যাসের বার্নার, একটি স্কু ড্রাইভার, একটি কাটার, একটি ডাল রেঞ্জ, একটি প্লাস, ২টি ড্রিল শেড মেশিনের ব্যবহৃত লোহার দণ্ড ও একটি লাল রংয়ের মাল্টি চাকু উদ্ধার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হচ্ছেন- বাগেরহোট সদর উপজেলার পাতিলাখালী এলাকার নূর মোহাম্মাদের ছেলে জালাল শেখ (৫৭), একই এলাকার আব্দুল কালাম শেখের ছেলে কাদের শেখ (২৮), যশোরের অভয়নগর উপজেলার ধনিরগাতী এলাকার মোতালেবের ছেলে কামরুল ইসলাম (৪০), একই জেলার কোতায়ালী উপজেলার হামিদপুর এলাকার মোকছেদ আলী বিশ্বাসের ছেলে ইকতিয়ার বিশ্বাস (৪২), নড়াইল জেলার লোহাহড়া উপজেলার কুন্দসী এলাকার ধলা গাজীর ছেলে জাকির গাজী (২৮)।

বাগেরহাট পুলিশ সুপার আরিফুল হক জানান, গ্রেফতার ব্যক্তিদের শনিবার আদালতে হাজির করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদে দেশের আরও কোথায় কোথায় ডাকাতি করেছে তা জানা যাবে। তবে প্রাথমিকভাবে রাজশাহীতে গত ২৫ জুলাই কোল্ড স্টোরেজের লকার ভেঙে ডাকাতি ও রংপুরের একটি আলোচিত ডাকাতির ঘটনায় জড়িত ছিল বলে স্বীকার করেছে গ্রেফতার ডাকাতরা।