ট্রাইব্যুনালে শেখ হাসিনাসহ ১৬ জনের বিরুদ্ধে গুমের অভিযোগ বিএনপির - জনবার্তা
ঢাকা, বৃহস্পতিবার, ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ট্রাইব্যুনালে শেখ হাসিনাসহ ১৬ জনের বিরুদ্ধে গুমের অভিযোগ বিএনপির

জনবার্তা প্রতিবেদন
জুলাই ১৩, ২০২৫ ৪:৩৭ অপরাহ্ণ
Link Copied!

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা, আনিসুল হক, বেনজির আহমেদসহ ১৬ জনের বিরুদ্ধে গুমের অভিযোগ দায়ের করেছে বিএনপি।

রোববার (১৩ জুলাই) দুপুরে ভুক্তভোগীদের সঙ্গে চিফ প্রসিকিউটর কার্যালয়ে এ অভিযোগ জমা দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য এবং তথ্য সেলের সমন্বয়ক সালাহউদ্দিন খান।

এ সময় তদন্ত শেষে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে অশ্বত্ব করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

২০১৯ থেকে সরকার পতনের আগ পর্যন্ত সংগঠিত ১১টি গুমের সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ওই সময় সরকারের শীর্ষ পদে থাকা ১৬ জনের জড়িত থাকার অভিযোগ করে ভুক্তভোগীরা জানায়, শুধু বিএনপি করার অপরাধে তাদের বিগত সরকারের নির্মম নির্যাতনের শিকার হতে হয়।