কুষ্টিয়ায় অস্ত্রসহ সন্ত্রাসী জাহাঙ্গীর ও তার তিন সহযোগী গ্রেফতার - জনবার্তা
ঢাকা, মঙ্গলবার, ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুষ্টিয়ায় অস্ত্রসহ সন্ত্রাসী জাহাঙ্গীর ও তার তিন সহযোগী গ্রেফতার

জনবার্তা প্রতিবেদন
জুন ৬, ২০২৫ ৩:৩৫ অপরাহ্ণ
Link Copied!

কুষ্টিয়া সদর উপজেলার উজানগ্রাম ইউনিয়নের দূর্বাচারায় নিজ বাড়ি থেকে তিন সহযোগীসহ শীর্ষ সন্ত্রাসী জাহাঙ্গীর কবির লিপটনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী।

বৃহস্পতিবার (৫ জুন) গভীর রাত থেকে শুক্রবার (৬ জুন) সকাল সাড়ে আটটা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় ৬টি বিদেশি পিস্তল, একটি শটগান, ম্যাগাজিন, গুলি ও দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি হাসান বলেন, একসময় পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ছিল লিপটন। তার বিরুদ্ধে ইবি থানায় বেশ কিছু জিডি রয়েছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকেও শীর্ষ সন্ত্রাসী জাহাঙ্গীরসহ চারজন গ্রেফতারের তথ্য জানানো হয়েছে।