সৌদি আরবে ইতোমধ্যে ১৫ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু - জনবার্তা
ঢাকা, শুক্রবার, ২২শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সৌদি আরবে ইতোমধ্যে ১৫ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

জনবার্তা প্রতিবেদন
মে ৩১, ২০২৫ ২:০৭ অপরাহ্ণ
Link Copied!

আর কয়েকদিন পরেই শুরু হবে ১৪৪৬ হিজরি সনের হজের আনুষ্ঠানিকতা। ইতোমধ্যে বাংলাদেশি হজযাত্রীদের বেশির ভাগই সৌদি আরবে পৌঁছেছেন। এসব হজযাত্রীর মধ্যে ১৫ জন ইতোমধ্যে মারা গেছেন। এর মধ্যে ১৪ জন পুরুষ ও একজন নারী। মক্কায় মারা গেছেন নয়জন এবং মদিনায় ছয়জন।

শনিবার (৩১ মে) ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালের মৃত্যু সংবাদে এসব তথ্য জানা গেছে।

পোর্টাল সূত্রে জানা যায়, এ বছর হজে গিয়ে গত ২৯ এপ্রিল প্রথম মারা যান রাজবাড়ীর পাংশার মো. খলিলুর রহমান (৭০)। এরপর ২ মে মারা যান কিশোরগঞ্জের বাজিতপুরের মো. ফরিদুজ্জামান (৫৭), ৫ মে মারা যান পঞ্চগড় সদরের আল হামিদা বানু (৫৮), ৭ মে মারা যান ঢাকার মোহাম্মদপুরের মো. শাহজাহান কবির (৬০) ও ৯ মে মারা যান জামালপুরের বকশিগঞ্জের হাফেজ উদ্দিন (৭৩) ও ১০ মে মারা যান নীলফামারী সদরের বয়েজ উদ্দিন (৭২)।

এছাড়া, ১৪ মে মারা যান চট্টগ্রামের সন্দ্বীপের মো. অহিদুর রহমান (৭২), ১৭ মে মারা যান গাজীপুর সদরের মো. জয়নাল হোসেন (৬১), ১৯ মে মারা যান চাঁদপুরের মতলবের আ. হান্নান মোল্লা (৬৩), ২৪ মে মারা যান রংপুরের পীরগঞ্জের মো. সাহেব উদ্দিন (৬৯), ২৫ মে মারা যান চাঁদপুরের কচুয়ার মো. বশির উদ্দিন (৭৪) ও ২৭ মে মারা যান চাঁদপুরের ফরিদগঞ্জের মো. শাহাদাত হোসেন পাঠান (৬১)।

সর্বশেষ ২৯ মে মারা যান তিনজন। এরা হলেন, জয়পুরহাটের পাঁচবিবির মো. মোস্তাফিজুর রহমান (৫৩), মাদারীপুর সদরের মোজলেম হাওলাদার (৬৩) ও গাজীপুরের টঙ্গী পূর্বের আবুল কালাম আজাদ (৬২)।

সৌদি আরবের আইন অনুযায়ী, কোন ব্যক্তি হজ করতে গিয়ে যদি মৃত্যুবরণ করেন তাহলে তার মরদেহ সৌদি আরবে দাফন করা হয়। মৃতদেহ তার নিজ দেশে নিতে দেয়া হয় না। এমনকি পরিবার-পরিজনের কোনো আপত্তি গ্রাহ্য করা হয় না।

আর কয়েকদিন পরেই শুরু হবে ১৪৪৬ হিজরি সনের হজের আনুষ্ঠানিকতা। ইতোমধ্যে বাংলাদেশি হজযাত্রীদের বেশির ভাগই সৌদি আরবে পৌঁছেছেন। এসব হজযাত্রীর মধ্যে ১৫ জন ইতোমধ্যে মারা গেছেন। এর মধ্যে ১৪ জন পুরুষ ও একজন নারী। মক্কায় মারা গেছেন নয়জন এবং মদিনায় ছয়জন।