অফিসার পদে নিয়োগ দেবে ইউনাইটেড ফাইন্যান্স - জনবার্তা
ঢাকা, , |

অফিসার পদে নিয়োগ দেবে ইউনাইটেড ফাইন্যান্স

জনবার্তা প্রতিবেদন
মে ১৭, ২০২৫ ৩:৪৬ অপরাহ্ণ
Link Copied!

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেড। ‘প্রোডাক্ট প্রোমোশন অফিসার’ পদে কর্মী নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ১৪ জুন।

প্রতিষ্ঠানের নাম: ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেড

বিভাগের নাম: ডিপোজিট/লিয়াবিলিটি/ওয়েলথ ম্যানেজমেন্ট

পদের নাম: প্রোডাক্ট প্রোমোশন অফিসার

পদ সংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/স্নাতকোত্তর

অভিজ্ঞতা: ১-২ বছর (তবে অভিজ্ঞতা ছাড়াও আবেদন করতে পারবেন)

চাকরির ধরন: চুক্তিভিত্তিক

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

বয়সসীমা: ২৩ – ৩২ বছর

কর্মস্থল: চট্টগ্রাম, ঢাকা

বেতন: আলোচনা সাপেক্ষে

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা চাকরি সম্পর্কে বিস্তারিত জানতে এবং আবেদন করতে এই লিংকে ক্লিক করুন

আবেদনের সময়সীমা: ১৪ জুন, ২০২৫