ভারত-পাকিস্তান পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাংলাদেশের, সংযত থাকার আহ্বান - জনবার্তা
ঢাকা, শুক্রবার, ২২শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ভারত-পাকিস্তান পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাংলাদেশের, সংযত থাকার আহ্বান

জনবার্তা প্রতিবেদন
মে ৭, ২০২৫ ৫:০২ অপরাহ্ণ
Link Copied!

প্রতিবেশী দুই দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে যে যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয়েছে তা নিয়ে উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ। দুই দেশের পাল্টাপাল্টি হামলার বিষয়টি ঢাকা গভীরভাবে পর্যবেক্ষণ করছে জানিয়ে দুই দেশকেই সংযত আচরনের আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

বুধবার (৭ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃ‌তিতে এসব কথা বলা হয়।

বিবৃ‌তি‌তে বলা হ‌য়ে‌ছে, বাংলাদেশ সরকার ভারত ও পাকিস্তান পরিস্থিতি গভীরভা‌বে পর্যবেক্ষণ করছে। বাংলাদেশ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং উভয় পক্ষকে শান্ত থাকার পাশাপা‌শি সংযম দেখাতে অনু‌রোধ করেছে। এছাড়া, পরিস্থিতি আরও বাড়িয়ে তুলতে পারে এমন কোনো পদক্ষেপ গ্রহণ থেকে বিরত থাকার আহ্বান জানা‌চ্ছে।

বিবৃতিতে আরও বলা হয়, আঞ্চলিক শান্তি, সমৃদ্ধি এবং স্থিতিশীলতার চেতনায় বাংলাদেশ আশাবাদী যে, কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে উত্তেজনা হ্রাস পাবে এবং এই অঞ্চলের মানুষের সুবিধার জন্য শেষ পর্যন্ত শান্তি বিরাজ করবে।