কক্সবাজারের সাবেক এমপি জাফর ঢাকায় গ্রেফতার - জনবার্তা
ঢাকা, শনিবার, ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কক্সবাজারের সাবেক এমপি জাফর ঢাকায় গ্রেফতার

জনবার্তা প্রতিবেদন
এপ্রিল ২৭, ২০২৫ ৪:৫১ অপরাহ্ণ
Link Copied!

কক্সবাজার-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আওয়ামী লীগ নেতা মো. জাফর আলমকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২৭ এপ্রিল) বিকেলে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ-ডিবি।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া বিভাগের ডিসি মোহাম্মদ তালেবুর রহমান।

চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলম ২০১৮ সালে নৌকা প্রতীকে প্রথম বার সংসদ সদস্য নির্বাচিত হন। তবে নানা বিতর্কিত কর্মকাণ্ডের কারণে ২০২৪ সালের নির্বাচনে তিনি আওয়ামী লীগের মনোনয়ন পাননি। পরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে পরাজিত হন।

তিনি ২০০৫ সালে চকরিয়া পৌরসভার মেয়র নির্বাচিত হন। ২০১৪ সালে উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হন।