সারদায় প্রশিক্ষণরত ৬ এএসপিকে চাকরি থেকে অপসারণ - জনবার্তা
ঢাকা, বৃহস্পতিবার, ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সারদায় প্রশিক্ষণরত ৬ এএসপিকে চাকরি থেকে অপসারণ

জনবার্তা প্রতিবেদন
ফেব্রুয়ারি ২০, ২০২৫ ৪:৩৫ অপরাহ্ণ
Link Copied!

রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত ৪০তম বিসিএসের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার ৬ কর্মকর্তাকে চাকরি থেকে অপসারণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-১ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।

রাষ্ট্রপতির আদেশে প্রজ্ঞাপনে সই করেন সিনিয়র সহকারী সচিব তৌছিফ আহমেদ।

অপসারণ হওয়া ৬ সহকারী পুলিশ সুপার হলেন- মো. আশরাফউজ্জামান, মানস কীর্ত্তনীয়া, শান্তু রায়, মো. সোহেল রহমান, কাজী ফাইজুল করীম এবং সঞ্জীব দেব।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়োগ বিধিমালা, ১৯৮১ এর ধারা ৬(২) এ মোতাবেক তাদেরকে সরকারি চাকরি থেকে অপসারণ করা হলো। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হলো।

এর আগে, গত বছরের ১৯ নভেম্বর ৪০তম বিসিএস (পুলিশ) ব্যাচের সহকারী পুলিশ সুপারদের (শিক্ষানবিশ) প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান অনিবার্য কারণবশত স্থগিত করা হয়।

কুচকাওয়াজ অনুষ্ঠিত হওয়ার পূর্ব পর্যন্ত এই প্রশিক্ষণ কার্যক্রম চলমান থাকবে।