নড়াইলে ছাত্র আন্দোলনে হামলাকারী ছাত্রলীগ নেতা গ্রেফতার - জনবার্তা
ঢাকা, বুধবার, ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে ছাত্র আন্দোলনে হামলাকারী ছাত্রলীগ নেতা গ্রেফতার

জনবার্তা প্রতিবেদন
ফেব্রুয়ারি ১১, ২০২৫ ৩:২৯ অপরাহ্ণ
Link Copied!

এক দফা আন্দোলনে গত ৪ আগস্ট নড়াইলের চিত্রাসেতু এলাকায় শিক্ষার্থীদের ওপর হামলায় নেতৃত্বদাতা জেলা ছাত্রলীগ নেতা রাকিবুল ইসলাম রকিকে (২৮) গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। অপারেশন ডেভিল হান্ট শুরুর পর এই প্রথম ছাত্র আন্দোলনে কোনো হামলাকারীকে গ্রেফতার করলো পুলিশ।

আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাজেদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

ছাত্রলীগ নেতা রকি নড়াইল পৌরসভার ভওয়াখালীর মিকাইলের ছেলে।

সদর থানা পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাতে অভিযান চালিয়ে নড়াইল পৌর এলাকা থেকে রকিকে গ্রেফতার করা হয়েছে। গত ৪ আগস্ট আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার ভিডিও দেখে হামলাকারী রকিকে শনাক্ত করে পুলিশ। ছাত্র আন্দোলনে হামলার মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে তোলা হবে বলে সদর থানা সূত্রে জানা যায়।

নড়াইল সদর থানা পুলিশের ওসি মো.সাজেদুল ইসলাম বলেন, গ্রেফতার ছাত্রলীগ নেতা রকিকে আদালতে পাঠানো হয়েছে।