অপারেশন ‘ডেভিল হান্টে’ সারাদেশে গ্রেফতার ১৩০৮ - জনবার্তা
ঢাকা, বৃহস্পতিবার, ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

অপারেশন ‘ডেভিল হান্টে’ সারাদেশে গ্রেফতার ১৩০৮

জনবার্তা প্রতিবেদন
ফেব্রুয়ারি ৯, ২০২৫ ১০:৩০ অপরাহ্ণ
Link Copied!

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সারাদেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনা করে ১ হাজার ৩০৮ জনকে গ্রেফতার করেছে। রোববার (৯ ফেব্রুয়ারি) পুলিশ সদর দফতর এই তথ্য জানিয়েছে।

সূত্রমতে—গত রাত থেকে আজ দুপুর পর্যন্ত এ অভিযান চালানো হয়, যার মধ্যে মহানগর এলাকায় ২৭৪ জন এবং বিভিন্ন রেঞ্জে এক হাজার ৩৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে গতকাল অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তে সারাদেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু হয়। শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

উল্লেখ্য, ইংরেজি শব্দ ডেভিল অর্থ শয়তান আর হান্ট অর্থ শিকার। ফলে ডেভিল হান্ট-এর অর্থ দাঁড়ায় শয়তান শিকার করা। সংশ্লিষ্টরা বলছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষিত ডেভিল হান্ট বলতে দেশবিরোধী চক্র, সন্ত্রাসী ও দুষ্কৃতকারীদের বোঝানো হয়েছে।