ইসলামী ছাত্রশিবিরের রাজশাহী মহানগর শাখার কমিটি গঠন করা হয়েছে। সদস্যদের সরাসরি ভোটের মাধ্যমে ২০২৫ সালের জন্য নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন মোহা. শামীম উদ্দিন। আর সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন ইমরান নাজির।
মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে নগরীতে আয়োজিত সদস্য সমাবেশে তাদের নাম ঘোষণা করা হয়।
নবনির্বাচিত সভাপতি মোহা. শামীম উদ্দিন এর আগে মহানগর ছাত্রশিবিরের সেক্রেটারি ছিলেন। আর ইমরান নাজির রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার দায়িত্ব পালন করেছেন।
সদস্য সমাবেশে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মহানগর জামায়াতের আমির ড. কেরামত আলী, সেক্রেটারি ইমাজ উদ্দিন মণ্ডল, চাঁপাইনবাবগঞ্জ জেলা আমির আবুজার গিফারী, রাজশাহী মহানগর ছাত্রশিবিরের সাবেক সভাপতি হাফেজ খায়রুল ইসলাম ও সালাউদ্দিন আহমেদসহ অন্যান্য নেতারা বক্তব্য রাখেন।
এদিনের সমাবেশে রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী মহানগর ও চাঁপাইনবাবগঞ্জ শহর শাখার ছাত্রশিবিরের সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় অন্যান্য দুই শাখাতেও নতুন সভাপতি ও সেক্রেটারি নির্বাচিত হন।
