সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস আটক - জনবার্তা
ঢাকা, বুধবার, ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস আটক

জনবার্তা প্রতিবেদন
জানুয়ারি ৫, ২০২৫ ৪:১২ অপরাহ্ণ
Link Copied!

সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসকে আটক করেছে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী। আজ রোববার (০৫ জানুয়ারি) দুপুরে বেলকুচির কামারপাড়ার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

সূত্র জানিয়েছে, আটকের পর সিরাজগঞ্জ সরকারি কলেজের প্রধান সেনা ক্যাম্পে আনা হয়েছে আব্দুল লতিফকে।

সিরাজগঞ্জ সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত অধিনায়ক লেঢটেন্যান্ট কর্নেল নাহিদ আল আমিন জানান, বিভিন্ন অভিযোগের ভিত্তিতে তাকে ক্যাম্পে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।

সিরাজগঞ্জ-৫ (বেলকুচি ও চৌহালী) আসনের সাবেক এমপি ও সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন। গত সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়ে নৌকার প্রার্থী আব্দুল মোমিন মণ্ডলের কাছে হেরে যান।