চাঁপাইনবাবগঞ্জে কুপিয়ে পালানোর সময় একজনকে পিটিয়ে হত্যা - জনবার্তা
ঢাকা, মঙ্গলবার, ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চাঁপাইনবাবগঞ্জে কুপিয়ে পালানোর সময় একজনকে পিটিয়ে হত্যা

জনবার্তা প্রতিবেদন
অক্টোবর ১০, ২০২৪ ১:৪৫ অপরাহ্ণ
Link Copied!

চাঁপাইনবাবগঞ্জে দু’জনকে কুপিয়ে পালানোর সময় মিজানুর রহমান মিজু (৩০) নামের একজনকে পিটিয়ে হত্যা করেছে বিক্ষুব্ধ জনতা।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের শিমুলতলা নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহত মিজানুর রহমান মিজু হচ্ছেন সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের শিমুলতলা বালুচর গ্রামের তরিকুল ইসলামের ছেলে।

অন্যদিকে মিজুর ধারালো অস্ত্রের আঘাতে আহতরা হচ্ছেন – একই এলাকার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মাওলানা হোসাইন ও মৃত মশিউর রহমানের ছেলে হারুনুর রশিদ। তাদের মুমূর্ষু অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার এসআই জুবায়ের হোসেন জানান, সকালে দিকে পূর্ব শক্রতার জের ধরে মাওলানা হোসাইনকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর আহত করেন মিজানুর রহমান মিজু। এ সময় একই এলাকার হারুনুর রশিদ বাধা দিতে গেলে মিজু তাকেও কুপিয়ে গুরুতর আহত করে। একপর্যায়ে স্থানীয় বিক্ষুব্ধ জনতা মিজুকে গণধোলাই দিলে সে ঘটনস্থলেই মারা যায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বর্তমানে তার মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান এসআই জুবায়ের।