সাবেক প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবুল কালাম আজাদ গ্রেফতার - জনবার্তা
ঢাকা, মঙ্গলবার, ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সাবেক প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবুল কালাম আজাদ গ্রেফতার

জনবার্তা প্রতিবেদন
অক্টোবর ৫, ২০২৪ ৯:৩০ অপরাহ্ণ
Link Copied!

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব ও সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৫ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডি থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল তাকে গ্রেফতার করে।

ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক এই তথ্য জানিয়েছেন।

পুলিশ জানিয়েছে, সাবেক এই আমলার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ ও মামলা রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করতে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে।

আবুল কালাম আজাদ প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব হিসেবে দায়িত্ব পালন ছাড়াও প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। চাকরি থেকে অবসর গ্রহণের পর তিনি ২০১৪ সালের ৭ জানুয়ারির নির্বাচনে জামালপুর-৫ আসনে নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হন।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হলে গণহত্যার অভিযোগে ব্যাপক ধরপাকড়ের শিকার হন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এবার গ্রেফতার হলেন সাবেক প্রভাবশালী আমলা ও আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ।