নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম গ্রেফতার - জনবার্তা
ঢাকা, , |

নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম গ্রেফতার

জনবার্তা প্রতিবেদন
অক্টোবর ২, ২০২৪ ১২:৪৩ পূর্বাহ্ণ
Link Copied!

বাংলাদেশ ব্যাংক অ্যাসোসিয়েশনের সভাপতি নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (১ অক্টোবর) দিবাগত রাতে রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেফতার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক।

তিনি বলেন, এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলামের বিরুদ্ধে একাধিক অভিযোগে অনেকগুলো মামলা রয়েছে। সুনির্দিষ্ট অভিযোগ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে গুলশান হতে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন