হার্ট অ্যাটাক করে হাসপাতালের সিসিইউতে মান্না - জনবার্তা
ঢাকা, , |

হার্ট অ্যাটাক করে হাসপাতালের সিসিইউতে মান্না

জনবার্তা প্রতিবেদন
সেপ্টেম্বর ২২, ২০২৪ ১২:৫৯ অপরাহ্ণ
Link Copied!

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না হার্ট অ্যাটাক করেছেন। তাকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (২১ সেপ্টেম্বর) মধ্যরাতে এই রাজনীতিবিদকে বিএসএমএমইউতে ভর্তি করা হয়। তিনি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (সিসিইউতে) চিকিৎসা নিচ্ছেন।

চিকিৎসক শোয়েব মুহাম্মদ জানান, মান্না হার্ট অ্যাটাক করেছেন। ৭২ ঘণ্টা পার না হওয়া পর্যন্ত তিনি শঙ্কামুক্ত নন।

নাগরিক ঐক্যের সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার জানান, মধ্যরাতে বুকে ব্যথা অনুভব করলে মান্নাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

এর আগে ২০১৫ সালে মাহমুদুর রহমান মান্না কারাগারে থাকা অবস্থায় একবার হার্ট অ্যাটাক করেন। সে সময় তার হার্টে একাধিক ব্লক ধরা পড়ে।