বগুড়ায় কারখানায় তেলের রিজার্ভ ট্যাংক বিস্ফোরণ, নিহত ৪ - জনবার্তা
ঢাকা, সোমবার, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় কারখানায় তেলের রিজার্ভ ট্যাংক বিস্ফোরণ, নিহত ৪

জনবার্তা প্রতিবেদন
সেপ্টেম্বর ১২, ২০২৪ ৪:৫০ অপরাহ্ণ
Link Copied!

বগুড়ার শেরপুরে একটি রাইস ব্রান অয়েল মিলের রিজার্ভ ট্যাংক বিস্ফোরণে চারজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১টার দিকে শেরপুর উপজেলার ভবানীপুর এলাকায় মজুমদার প্রোডাক্টস লিমিটেড নামের রাইস ব্রান অয়েল মিলে এ দুর্ঘটনা ঘটে।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- মো. ইমরান (৩২), মোহাম্মদ সাঈদ (৩৮), রুবেল (৩১) ও মো. মনির (২৮)।

এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, মজুমদার প্রোডাক্টস লিমিটেড নামের ওই কারখানায় ৫০ ফুট উচ্চতার রিজার্ভ ট্যাংকে তেল সংরক্ষণ করা ছিল। চারজন শ্রমিক ট্যাংকের চূড়ায় বৈদ্যুতিক ওয়েলডিং মেশিন দিয়ে মেরামতের কাজ করছিলেন। এ সময় রিজার্ভ ট্যাংকটি বিস্ফোরণ হলে চারজন শ্রমিকের দেহ ঝলসে যায় এবং তারা নিচে পড়ে যান। পরে তাদেরকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, নিহতদের নাম-পরিচয় সংগ্রহ করে পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।