সীমান্তে কিশোর হত্যায় এবার বাংলাদেশের কড়া প্রতিবাদ - জনবার্তা
ঢাকা, সোমবার, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সীমান্তে কিশোর হত্যায় এবার বাংলাদেশের কড়া প্রতিবাদ

জনবার্তা প্রতিবেদন
সেপ্টেম্বর ১০, ২০২৪ ১০:৪০ অপরাহ্ণ
Link Copied!

ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার শ্রী জয়ন্ত জাম্বু নামে ১৬ বছর বয়সী এক বাংলাদেশি কি‌শোর‌ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত হওয়ার ঘটনায় ভারত সরকারের কাছে প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

এতে বলা হয়, মঙ্গলবার ঢাকায় ভারতীয় হাইকমিশনে পাঠানো এক প্রতিবাদ নোটে বাংলাদেশ গভীর উদ্বেগ প্রকাশ করেছে। ভারতীয় কর্তৃপক্ষের পক্ষ থেকে প্রাণঘাতী নয় এমন কৌশল অবলম্বন এবং হত্যা বন্ধের বারবার প্রতিশ্রুতি সত্ত্বেও এ ধরনের হত্যাকাণ্ড অব্যাহত রয়েছে। যদিও বাংলাদেশ সরকার এই নির্মম কর্মকাণ্ডের নিন্দা জানায়। যে কোনো একটি দেশের নাগরিক বৈধ কাগজপত্র ছাড়া একে অপরের ভূখণ্ডে প্রবেশ করলে সংশ্লিষ্ট দেশের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া যেতে পারে। কোনো অবস্থাতেই তারা যেন নির্যাতন ও মৃত্যুদণ্ডের শিকার যেন না হন।

বাংলাদেশ সরকার এই ধরনের নির্মম কর্মকাণ্ডের পুনরাবৃত্তি রোধ, সীমান্ত-সম্পর্কিত সকল হত্যাকাণ্ডের তদন্ত, দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার জন্য ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি বিএসএফর গুলিতে নিহত হ‌ন বাংলাদেশি কিশোরী স্বর্ণা দাস। ওই ঘটনায় ভারত সরকারের কাছে কড়া প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। এই ঘটনার তিন দিনের মাথায় ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কিশোর নিহত হওয়ার ঘটনায় ফের কড়া প্রতিবাদ জানাল বাংলাদেশ।