কেএমপি কমিশনার ও অতিরিক্ত কমিশনারকে বাধ্যতামূলক অবসর - জনবার্তা
ঢাকা, মঙ্গলবার, ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কেএমপি কমিশনার ও অতিরিক্ত কমিশনারকে বাধ্যতামূলক অবসর

জনবার্তা প্রতিবেদন
আগস্ট ২৭, ২০২৪ ৬:২৯ অপরাহ্ণ
Link Copied!

খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার (ডিআইজি) মো. মোজাম্মেল হক ও অতিরিক্ত পুলিশ কমিশনার সরদার রকিবুল ইসলামকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।

আজ মঙ্গলবার (২৭ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পৃথক দুটি প্রজ্ঞাপনে এই নির্দেশ দেওয়া হয়।

মঙ্গলবার (২৭ আগস্ট) রাষ্ট্রপতি আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ড. মোহাম্মদ অবিদুল মোমেন স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে তাদের অবসরে পাঠানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (পুলিশ) ক্যাডারের সদস্য খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিআইজি) মো. মোজাম্মেল হক সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন)-এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর দেওয়া হলো।

আরেক প্রজ্ঞাপনে খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার সরদার রাকিবুল ইসলাম একইভাবে অবসরে পাঠিয়েছে সরকার।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পুলিশ কর্মকর্তা বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধাদি প্রাপ্য হবেন।