খুলনা মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি খলিলুর রহমানের ইন্তিকাল - জনবার্তা
ঢাকা, মঙ্গলবার, ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

খুলনা মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি খলিলুর রহমানের ইন্তিকাল

জনবার্তা প্রতিবেদন
আগস্ট ২৬, ২০২৪ ১২:০৪ পূর্বাহ্ণ
Link Copied!

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন খুলনা মহানগরীর সহ-সভাপতি ও জামায়াতে ইসলামীর ৬নং ওয়ার্ডের সাবেক আমীর মো. খলিলুর রহমান (৬৬) ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকাবস্থায় রোববার সকাল সোয়া ৮টায় নগরীর দৌলতপুর থানাধীন পাবলা মোল্লার মোড়স্থ নিজ বাস ভবনে শেষ নি:শ^াস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, নাতি-নাতনি, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

আসরবাদ পাবলা সবুজ সংঘ ঈদগাহ প্রাঙ্গণে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের খুলনা অঞ্চলের উপদেষ্টা মাওলানা আবুল কালাম আজাদ। জানাজায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি ও খুলনা অঞ্চলের পরিচালক মাস্টার শফিকুল আলম, অঞ্চলের সহকারী পরিচালক খান গোলাম রসূল, অঞ্চল টিম সদস্য আল ফিদা, খুলনা মহানগরী সভাপতি আজিজুল ইসলাম ফারাজী, সহ-সভাপতি শহিদুল ইসলাম, সহ-সভাপতি সাখাওয়াত হোসাইন, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, সহ-সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, কোষাধ্যক্ষ আনিসুর রহমান, তারবিয়ত সম্পাদক মাওলানা শরিফুল ইসলাম, দপ্তর সম্পাদক আল হাফিজ সোহাগ, জামায়াত নেতা মো. ফোরকান উদ্দিন মিঠু, নিয়াজ আহমেদ, ইকবাল হোসাইন, হাফেজ আব্দুল্লাহ আল মামুন, মুশাররফ আনসারী, মো. সাইফুজ্জামান, আশরাফ হোসেন, মো. তুহিন শেখ, দৌলতপুর থানা বিএনপির আহবায়ক মুরশিদ কামাল, সদস্য সচিব ইমাম হোসেন, শ্রমিক নেতা আব্দুল কাদের, শাহিনুল ইসলাম, রফিকুল ইসলাম, মো. শিহাবুদ্দিন, দবির উদ্দীন, কামরুল ইসলাম, বদরুল রশিদ মিন্টু, মুজাহিদুল ইসলাম বিপ্লব, মো. সাইফুল ইসলাম, হাফেজ আসাদুল ইসলাম, মোহাম্মদ নুরুল হক, মাসুম বিল্লাহ, মো. হাসান, হেলাল উদ্দিনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশজীবী নেতৃবৃন্দসহ শত শত মুসল্লী অংশ গ্রহণ করেন। জানাজা শেষে খালিশপুরস্থ গোয়ালখালী কবরস্থানে তাকে দাফন করা হয়।

এদিকে শ্রমিক নেতা খলিলুর রহমানের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি ও খুলনা অঞ্চলের পরিচালক মাস্টার শফিকুল আলম, অঞ্চলের সহকারী পরিচালক খান গোলাম রসূল, অঞ্চল টিম সদস্য আল ফিদা, খুলনা মহানগরী সভাপতি আজিজুল ইসলাম ফারাজী, ও সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান। অনূরূপ বিবৃতি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য ও খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান, নায়েবে আমীর অধ্যাপক নজিবুর রহমান, সেক্রেটারি এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, সহকারী সেক্রেটারি এডভোকেট শাহ আলম ও প্রিন্সিপাল শেখ জাহাঙ্গীর আলম। বিবৃতিতে নেতৃবৃন্দ শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং তার রুহের মাগফিরাত কামনা করেন।