৮ বছর পর বাড়ি ফিরলেন ব্রিগেডিয়ার আযমী - জনবার্তা
ঢাকা, বুধবার, ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

৮ বছর পর বাড়ি ফিরলেন ব্রিগেডিয়ার আযমী

জনবার্তা প্রতিবেদন
আগস্ট ৮, ২০২৪ ১:১৩ অপরাহ্ণ
Link Copied!

৮ বছর পর আয়নাঘর থেকে বাড়িতে ফিরে আসলেন জামায়াতে ইসলামীর সাবেক আমির প্রয়াত গোলাম আজমের মেজো ছেলে সেনাবাহিনীর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আযমী।

বুধবার (৭ আগস্ট) মধ্যরাতে তিনি পরিবারের কাছে ফিরেছেন বলে নিশ্চিত হওয়া গেছে।

জানা যায়, ২০১৬ সালের ২২ আগস্ট দিবাগত রাতে আবদুল্লাহিল আমান আযমীকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে তুলে নেওয়া হয়। সে সময় জামায়াতে ইসলামীর পক্ষ থেকে দাবি করা হয়, ২০১৬ সালের ২২ আগস্ট দিবাগত রাত ১২টার দিকে রাজধানীর বড় মগবাজারের বাসা থেকে সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে তাকে আটক করা হয়।

পরে আবদুল্লাহিল আমান আযমীকে সেনাবাহিনী থেকে বাধ্যতামূলক অব্যাহতি দেয় আওয়ামী লীগ সরকার।

তবে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে থেকে আটকের বিষয়টি একাধিকবার দাবি করা হলেও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তা অস্বীকার করা হয়।

উল্লেখ্য, একইসময়ে নিখোঁজ থাকার পর মঙ্গলবার (৬ আগস্ট) বাড়ি ফেরেন জামায়াতের সাবেক কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মীর কাশেম আলীর ছেলে ব্যারিস্টার আরমান।