অ্যাটর্নি জেনারেল আমিন উদ্দিনের পদত্যাগ - জনবার্তা
ঢাকা, বুধবার, ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

অ্যাটর্নি জেনারেল আমিন উদ্দিনের পদত্যাগ

জনবার্তা প্রতিবেদন
আগস্ট ৭, ২০২৪ ১:১০ অপরাহ্ণ
Link Copied!

অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন পদত্যাগ করেছেন। বুধবার (৭ আগস্ট) রাষ্ট্রপতির কাছে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন।

২০২০ সালের অক্টোবরে অ্যাটর্নি জেনারেল হিসেবে তাঁকে নিয়োগ দিয়েছিল আইন মন্ত্রণালয়।

এ এম আমিন উদ্দিন বাংলাদেশের ১৬তম অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন। ওই বছরের ২৭ সেপ্টেম্বর অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম করোনায় আক্রান্ত হয়ে মারা গেলে পদটি শূন্য হয়।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদক ছিলেন আমিন উদ্দিন। ২০১৯-২০ মেয়াদে তিনি সমিতির সভাপতি ছিলেন।

সর্বশেষ ২০২০-২১ মেয়াদে তিনি সমিতির সভাপতি নির্বাচিত হন। তাঁর মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় জন্মগ্রহণ করেন।