ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ গ্রেফতার - জনবার্তা
ঢাকা, বুধবার, ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ গ্রেফতার

জনবার্তা প্রতিবেদন
জুলাই ২৫, ২০২৪ ৩:৩৫ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে গ্রেফতার করা হয়েছে।

গতকাল বুধবার (২৪ জুলাই) দিবাগত রাত ১টার দিকে রাজধানীর গুলশানের বাসা থেকে গ্রেফতার করা হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের প্রধান হারুন-উর-রশিদ। আজ বৃহস্পতিবার (২৫ জুলাই) দুপুরে তিনি এ তথ্য জানান।

হারুন-উর-রশিদ জানান, ব্যারিস্টার পার্থের বিরুদ্ধে কোটা সংস্কার আন্দোলনে উসকানি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এরই পরিপ্রেক্ষিতে তাকে গ্রেফতারকরা হয়েছে। আজ (বৃহস্পতিবার) দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

পরিবার ও দলের পক্ষ থেকে অভিযোগ, সম্প্রতি কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যারিস্টার আন্দালিব পার্থ বিভিন্ন পোস্ট দেন। এ জন্য তাকে তুলে নেওয়া হতে পারে।