রবীন্দ্র বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা - জনবার্তা
ঢাকা, বুধবার, ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

রবীন্দ্র বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

জনবার্তা প্রতিবেদন
জুলাই ১৭, ২০২৪ ২:১৯ অপরাহ্ণ
Link Copied!

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নামে প্রতিষ্ঠিত সিরাজগঞ্জের শাহজাদপুরে অবস্থিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

বুধবার (১৭ জুলাই) সকাল সাড়ে এগারোটায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-১ এ বিশেষ সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিশেষ সিন্ডিকেট সভায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সিদ্ধান্ত মোতাবেক শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয় বিবেচনা করে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত গৃহীত হয়। একইসঙ্গে শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে আবাসিক হল ত্যাগের নির্দেশনা দিয়ে নিরাপদ আবাসস্থলে অবস্থানের নির্দেশনা প্রদান করা হয়।

এ বিষয়ে রবীন্দ্র উপাচার্য শাহ্ আজম বলেন, আমরা রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর নিরাপত্তার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে আজ বিশেষ সিন্ডিকেট সভা করেছি। আমাদের শিক্ষার্থীরা যেন নিরাপত্তাহীনতায় না থাকে সে বিষয়টি বিবেচনা করে আমরা তাদেরকে নিরাপদ আবাসস্থলে অবস্থানের নির্দেশনা প্রদান করেছি। আমাদের শিক্ষকগণ শিক্ষার্থীদের নিরাপত্তা দেওয়ার বিষয়ে গতকাল থেকে যথাযথ দায়িত্ব পালন করছেন এবং আজ শিক্ষার্থীরা নিরাপদে তাদের আবাসস্থলে ফিরে না যাওয়া পর্যন্ত তাদের দায়িত্ব পালন করবেন।