ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও বগুড়ায় বিজিবি মোতায়েন - জনবার্তা
ঢাকা, , |

ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও বগুড়ায় বিজিবি মোতায়েন

জনবার্তা প্রতিবেদন
জুলাই ১৬, ২০২৪ ৬:১১ অপরাহ্ণ
Link Copied!

চলমান কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা, চট্টগ্রাম, বগুড়া ও রাজশাহীতে বিজিবি মোতায়েন করা হয়েছে।

ছাত্রলীগ ও পুলিশের সঙ্গে আন্দোলনকারী শিক্ষার্থীদের সংঘর্ষে ইতোমধ্যে ঢাকা, চট্টগ্রাম ও রংপুরে চারজনের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে।

মঙ্গলবার (১৬ জুলাই) বিকেলে বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, চলমান কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা, চট্টগ্রাম, বগুড়া ও রাজশাহীতে বিজিবি মোতায়েন করা হয়েছে।

তবে কত সংখ্যক প্লাটুন মোতায়েন করা হয়েছে এখনো তা জানায়নি বিজিবি।