আবারও সিসিইউতে খালেদা জিয়া - জনবার্তা
ঢাকা, , |

আবারও সিসিইউতে খালেদা জিয়া

জনবার্তা প্রতিবেদন
জুলাই ১৫, ২০২৪ ১১:১৯ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আবারও করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নেওয়া হয়েছে। তার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের পরামর্শে সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় তাকে কেবিন থেকে সিসিইউতে নেওয়া হয়।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের বরাতে এ তথ্য নিশ্চিত করেন।

গত ৮ জুলাই ভোরে এভার কেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। তার আগে একই হাসপাতালে তার অস্ত্রোপচার হয়।