আবাসিক হোটেলে মিলল সাবেক বন কর্মকর্তার মরদেহ - জনবার্তা
ঢাকা, শুক্রবার, ২২শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আবাসিক হোটেলে মিলল সাবেক বন কর্মকর্তার মরদেহ

জনবার্তা প্রতিবেদন
জুন ১২, ২০২৪ ১:২৪ অপরাহ্ণ
Link Copied!

পটুয়াখালীর কলাপাড়ার এক আবাসিক হোটেল থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের নাম শফিকুর রহমান। তিনি সাবেক বন কর্মকর্তা ছিলেন।

বুধবার (১২ জুন) সকালে কলাপাড়ার আলীপুরের ‘ভাই ভাই হোটেল’ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

শফিকুর চাঁদপুরের চান্দরা পাটোয়ারী বাড়ি এলাকার মতিউর রহমানের ছেলে।

পুলিশ ও হোটেল সূত্রে জানা যায়, ২০২৩ সালের ডিসেম্বর থেকে তিনি হোটেলের ১১ নম্বর রুমে থাকেন। মঙ্গলবার রাতে খাবার খেয়ে তিনি ঘুমিয়ে পড়েন। বুধবার সকালে নাস্তা খাওয়ার জন্য তাকে ডাকাডাকি করা হলে রুমের ভেতর থেকে কোনও সাড়া পাওয়া যাচ্ছিল না। এ সময় হোটেলের জানালা দিয়ে তার মরদেহ খাটের পাশে পড়ে থাকতে দেখা যায়। পরে খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

ওসি আনোয়ার হোসেন তালুকদার বলেন, হোটেলে এসে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করেছি। আমরা এখন ক্রাইমসিনের সদস্যদের জন্য অপেক্ষা করছি। তাদের কাজ শেষ হলে, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালে পাঠানো হবে।