‘কাউসার মানসিকভাবে অসুস্থ, তবে ডাক্তারই দিয়েছিলেন ফিট সার্টিফিকেট’ - জনবার্তা
ঢাকা, শুক্রবার, ২২শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

‘কাউসার মানসিকভাবে অসুস্থ, তবে ডাক্তারই দিয়েছিলেন ফিট সার্টিফিকেট’

জনবার্তা প্রতিবেদন
জুন ১১, ২০২৪ ৩:৫৩ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর বারিধারার কূটনৈতিক এলাকায় গুলি করে পুলিশ সদস্য হত্যার ঘটনায় অভিযুক্ত আরেক পুলিশ সদস্য কাউসার আলী প্রসঙ্গে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, কনস্টেবল কাউসার মানসিকভাবে অসুস্থ ছিলেন, তবে ডাক্তারই তাকে ফিট সার্টিফিকেট দিয়েছিলো।

আজ মঙ্গলবার (১১ জুন) দুপুরে রাজারবাগ পুলিশ লাইনসে হাইওয়ে পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনিও অনুষ্ঠানে পুলিশের মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলেন।

আইজিপি বলেন, ডিউটির জন্য উপযোগী বলে ঘোষণা দেওয়ায় কাউসারকে দায়িত্বে রাখা হয়।

উল্লেখ্য, শনিবার রাত পৌনে ১২টার দিকে রাজধানীর বারিধারার কূটনৈতিক এলাকায় ফিলিস্তিন দূতাবাসের উত্তর পাশের গার্ডরুমে দায়িত্ব পালন করছিলেন কাউসার।

এ সময় তিনি এসএমজি দিয়ে এলোপাতাড়ি গুলি চালিয়ে কনস্টেবল মনিরুল ইসলামকে হত্যা করেন। তার গুলিতে জাপান দূতাবাসের গাড়ি চালক সাজ্জাদ হোসেনও আহত হন।

ওই ঘটনায় নিহত মনিরুলের ভাই কনস্টেবল মাহাবুবুল হক গুলশান থানায় মামলা করেন। সেই মামলায় গ্রেফতার দেখিয়ে কাউসারকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।