যশোরে ট্রাকের চাপায় পথচারীসহ নিহত ২ - জনবার্তা
ঢাকা, শুক্রবার, ২২শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

যশোরে ট্রাকের চাপায় পথচারীসহ নিহত ২

জনবার্তা প্রতিবেদন
জুন ১০, ২০২৪ ১:৫২ অপরাহ্ণ
Link Copied!

মনিরামপুরে ট্রাকের চাপায় পথচারীসহ দুই জন নিহত হয়েছেন।

সোমবার (১০ জুন) সকাল সাড়ে ৭টার দিকে যশোর- চুকনগর মহাসড়ের বাঁধাঘাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মেহেদী মাসুদ।

নিহতরা হলেন— বাঁধাঘাটা গ্রামের বাসিন্দা আব্দুর রহমান (৭০) এবং দুর্ঘটনা কবলিত ওই ট্রাকের হেলপার। নিহতের হেলপারের পরিচয় এখনও জানা যায়নি।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, সকাল সাড়ে ৭টার দিকে যশোর থেকে চুকনগর যাচ্ছিল একটি পানির ট্যাংকি ভর্তি ট্রাক। ট্রাকটি মনিরামপুরের বাঁধাঘাটা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি বেপারী রাইস মিলের গেটের পাশে দালান ঘর ও বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দেয়। এ সময় স্থানীয় বাসিন্দা আব্দুর রহমান সড়কের পাশে বসে গল্প করছিলেন। ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে তাকেও চাপা দেয়। ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এতে হেলপার এবং আব্দুর রহমান মারা যায়।

ওসি এবিএম মেহেদী মাসুদ বলেন, মনিরামপুরের বাঁধাঘাটা এলাকার সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছেন। এদের মধ্যে একজনের নাম পরিচয় পাওয়া গেছে। অপর একজন হেলপারের পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।