পাবনায় চায়ের দোকানে আ.লীগ নেতাকে গুলি করে হত্যা - জনবার্তা
ঢাকা, শুক্রবার, ২২শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পাবনায় চায়ের দোকানে আ.লীগ নেতাকে গুলি করে হত্যা

জনবার্তা প্রতিবেদন
জুন ৮, ২০২৪ ১১:০৮ অপরাহ্ণ
Link Copied!

পাবনা সদর উপজেলায় জহিরুল ইসলাম বাবু ওরফে ডাক বাবু (৪৫) নামের এক আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

আজ শনিবার (৮ জুন) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ভাড়ারা ইউনিয়নের নলদাহ নতুন পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জহিরুল হক বাবু ওরফে ডাক বাবু উপজেলার গয়েশপুর ইউনিয়নের দক্ষিণ মনোহরপুর এলাকার আজাহার শেখের ছেলে এবং ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি।

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, নলদাহ নতুন পাড়ার জামাল শেখের দোকানে চা খাচ্ছিলেন। এসময় কয়েকজন দুর্বৃত্ত এতে তাকে এলোপাথাড়ি গুলি করে। এতে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয়রা উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাত ১০টার দিকে বাবু শেখ ওরফে ঢাক বাবু এলাকার রাঘবপুর ফকিরপুর মোড়ে একটি চায়ের দোকানে বসেছিলেন। এসময় পাশের পাট ক্ষেত থেকে কয়েকজন সন্ত্রাসী এসে তাকে লক্ষ্য করে গুলি করে মৃত্যু নিশ্চিত করে ফেলে রেখে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে আনলে চিকিৎসকেরা তার মৃত্যু নিশ্চিত করেন।