পাইকগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে নিহত ৩ - জনবার্তা
ঢাকা, শুক্রবার, ২২শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পাইকগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে নিহত ৩

জনবার্তা প্রতিবেদন
জুন ৫, ২০২৪ ১:২০ অপরাহ্ণ
Link Copied!

খুলনায় মোটরসাইকেল ও ইঞ্জিনচালিত ভ্যানের সংঘর্ষে ভ্যানচালকসহ নিহত ৩ হয়েছেন। বুধবার (৫ জুন) সকাল ১০টায় জেলার পাইকগাছা উপজেলার শিববাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পাইকগাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সকালে পাইকগাছার শিববাটি এলাকায় মোটরসাইকেল ও ভ্যানের সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় ভ্যানচালক ও মোটরসাইকেলের দুই আরোহী মারা গেছে। নিহতদের মধ্যে ভ্যানচালক ইসমাইল (৬০) এবং মোটরসাইকেল আরোহীদের নাম-ঠিকানা এখনও পাওয়া যায়নি।

ওসি আরও বলেন, দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল ও ভ্যান জব্দ করা হয়েছে। ময়নাতদন্তের জন্য নিহতদের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।