ঝিনাইদহে এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা - জনবার্তা
ঢাকা, শুক্রবার, ২২শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ঝিনাইদহে এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা

জনবার্তা প্রতিবেদন
মে ২৯, ২০২৪ ৫:০৯ অপরাহ্ণ
Link Copied!

ঝিনাইদহের মহেশপুরে শাহাজাহান ফকির নামে এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (২৮ মে) রাতে উপজেলার বেলের মাঠ গ্রামে এ হত্যাকান্ড ঘটে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত শাহাজাহান চিশতিয়া তরিকার একজন অনুসারী। তিনি মহেশপুর উপজেলার মান্দারবাড়িয়া ইউনিয়নের বামুনগাছি গ্রামের মৃত আকালে মন্ডলের ছেলে।

স্থানীয়দের থেকে জানা যায়, গেল রাতে একই উপজেলার রাজাপুর গ্রামের দু’ব্যক্তি শাহজাহানের বাড়িতে এসেছিল। এরপর স্ত্রীকে পাশের রুমে আটকে রেখে শাহজাহানকে হত্যা করে পালিয়ে যায় তারা। সকালে তার অসুস্থ স্ত্রী ঘরের জানালা দিয়ে বাইরে বের হয়ে প্রতিবেশীদের খবর দেয়। এরপর থানায় খবর দিলে পুলিশ এসে শাহজাহানের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান জানান, শাহজাহান ফকিরের লাশ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত অব্যাহত রয়েছে, খুব শীঘ্রই অপরাধীকে শনাক্ত এবং আটক করতে পারবো।